জাতীয়
প্রধান খবর

‘বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন’-অর্থমন্ত্রী আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন একটু। এইখান থেকে মোটেই সরিয়েন না।”

শনিবার (২৫ এপ্রিল) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “আপনারা ভালো রিপোর্টিং করলে দেশের ভালো, আমাদেরও ভালো, সবার ভালো। সরকারের পক্ষে রিপোর্ট করা দরকার নেই। এটা আমি কখনো সমর্থন করি না।”

তিনি আরও বলেন, “আমি তখনো বলতাম, আপনি বিএনপির সাংবাদিক হইয়েন না, আপনি সাংবাদিক হোন একটু। এইখান থেকে আপনি মোটেই সরিয়েন না।”

সভায় আগামী বাজেট, অর্থনীতির বর্তমান অবস্থা, বিনিয়োগ, রাজস্ব আহরণ এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়েও আলোচনা হয়।

প্রাক-বাজেট আলোচনায় ইআরএফ নেতারা বিভিন্ন অর্থনৈতিক বিষয় তুলে ধরেন এবং সাংবাদিকদের পক্ষ থেকে মতামত দেন।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button