
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৭৬ জন।
শনিবার (৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৮ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৬৯ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০ জনে।
এ ছাড়া, একই সময়ে আরও ৬৭৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছর এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জনে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪


