জাতীয়
প্রধান খবর

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা এ সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি। এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি।’

সোমবার (১৭ আগস্ট) কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কিউএস রেটিং নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘কিউএস রেটিং উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুধু কেন করে? সার্কভুক্ত দেশের মধ্যে কেন না? সেটা করলে আমরাও এগিয়ে থাকতাম।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি চালুর বিষয়ে প্রশ্ন তুলে এহছানুল হক মিলন বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কেন এতদিনে পিএইচডি ডিগ্রি চালু করতে পারলেন না? শেষ ২০ বছর আপনারা মুখ বন্ধ করে ছিলেন?’

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক গবেষক রয়েছেন, যারা অন্য দেশের বিনির্মাণে নিজেদের জ্ঞান কাজে লাগাচ্ছেন। কিন্তু দেশের এসব গবেষককে খুঁজে বের করতে না পারাকে নিজেদের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি।

এহছানুল হক মিলন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও অনেক গবেষক আছে, যারা অন্য দেশের বিনির্মাণে নিজের জ্ঞান ঢেলে দেয়। কিন্তু আমরা তাদের খুঁজে বের করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। এদিকে আমরা দৃষ্টি দিচ্ছি।’

তথ্যসূত্র: বাংলাদেশ টাইমস

এই বিভাগের অন্য খবর

Back to top button