
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২৩৬ জন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৯ জনে।
এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৯৯ জনের।
এদিকে, নতুন করে এক হাজার ২৩৬ জন রোগী শনাক্ত হওয়ায় দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
তথ্যসূত্র: যমুনা টিভি



