
দেশে হাম ও হামজনিত উপসর্গে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে (২৪ ঘণ্টা) সারা দেশে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে তিনজনের।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে হাম পরিস্থিতির সর্বশেষ এই চিত্র তুলে ধরা হয়েছে।
তথ্যসূত্র: যমুনা টিভি

