
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯০৯ জন মারা গেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
একই সময়ে ২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ১৯ হাজার ৯৩৩ জনের হাম শনাক্ত হলো।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৬৫ জন। এ নিয়ে চলতি বছর মোট এক লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
তথ্যসূত্র: যমুনা টিভি


