জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, ডেঙ্গুতে প্রাণ গেল ২ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজন মারা গেছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১৯ জন মারা গেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫৫ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) একদিনে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছিল। একই সময়ে মোট ১ হাজার ১২ জন নতুন হামে আক্রান্ত হন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন, খুলনা বিভাগে ১৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে সাতজন রয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ২৭৬ জন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button