জাতীয়
প্রধান খবর

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা: আইনমন্ত্রী

প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি নিরসন এবং তাঁদের মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। শিগগিরই এ আদালত চালু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা রামরুর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অভিবাসনবিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিশেষ আদালতের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সংকট ও মামলা নিষ্পত্তি করা হবে। আদালত গঠনের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে। শিগগিরই এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে রামরুর উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সি আর আবরার বলেন, অভিবাসন খাতকে সুশৃঙ্খল করা গেলে পুরো বাংলাদেশকে গোছানো অনেক সহজ হবে।

এ জন্য অভিবাসন খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং পর্যাপ্ত আর্থিক বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন বলেও জানান তিনি।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button