সারাদেশ
প্রধান খবর

ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আশপাশের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে আরও ইউনিট পাঠানো হচ্ছে।

কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সে সময় কারখানার ভেতরে কেউ অবস্থান করছিলেন কি না এবং অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button