
বগুড়ার বিএম মডেল স্কুলের শিক্ষক আবু রায়হানের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বগুড়া জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশন।
বুধবার (১৪ অক্টোবর) সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়া জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য ও বিএম মডেল স্কুলের শিক্ষক আবু রায়হান নিজ স্কুলের শিক্ষার্থীদের হামলার শিকার হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে শিক্ষক আবু রায়হানের দ্রুত সুস্থতা কামনা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে আরও আশা প্রকাশ করা হয়, আবু রায়হান দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. রাকিবুল কবির রাকিব।



