
রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া এবং নতুন রেট শিডিউল প্রকাশ না করা পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব ধরনের কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

