করোনা আপডেটজাতীয়

দেশে করোনায় আরো ১৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরো ৫০৯ জন রোগী শনাক্ত হয়েছেন।

দেশে এখন পর্যন্ত ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৫৪৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৮৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button