জাতীয়

বইমেলা ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল, স্টল ভাড়া কমলো

করোনভাইরাসের কারণে এবারের একুশে বইমেলা ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। বইমেলার স্টল ভাড়া আগের বারের চেয়ে এবার অর্ধেক করে দেয়া হয়েছে। অমর একুশে বইমেলা-২০২১ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (৩০ জানুয়ারি) জালাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের বার ইউনিট প্রতি ভাড়া ১৩ হাজার ২০০ টাকা রাখা হলেও এবার রাখা হবে ছয় হাজার ৬০০ টাকা।

তবে ১৫ শতাংশ ভ্যাটসহ মোট ভাড়া দিতে হবে সাত হাজার ৫৯০ টাকা। এভাবেই দুই ইউনিট, তিন ইউনিট, চার ইউনিট এবং ২০X২০ ও ২৪X২৪ প্যাভিলিয়নের ভাড়া অর্ধেক কমিয়ে (১৫ শতাংশ ভ্যাটসহ) রাখা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভাড়া ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড, বাংলা একাডেমি শাখার ‘বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১৪০৪৯২৩১’-এ জমা দিতে হবে। টাকা জমার রশিদে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। ব্যাংকে টাকা জমার রশিদের ফটোকপি একাডেমিতে জমা দিতে অনুরোধ করা হলো। ড. জালাল আহমেদ বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে বইমেলার স্টল ভাড়া অর্ধেক করে দেয়া হয়েছে। বাকি অর্ধেক টাকা সরকার বাংলা একাডেমিকে পরিশোধ করে দেবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button