
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুল্লাহ ওরফে রতন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) শেরপুর উপজেলার বারদুয়ারী পাড়া হাটখোলা এলাকায় শাজাহান মাজার রোডে সোহানা ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আব্দুল্লাহ ওরফে রতন শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া এলাকার মৃত আবু সাঈদের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন জানান, গ্রেফতারের সময় তার পরিহিত জিন্সের প্যান্টের সামনের ডান পকেট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



