করোনা আপডেটজাতীয়
দেশে করোনায় মৃত্যু বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে এ সময়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫১৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১০৬৬ জন। মোট শনাক্ত ৫ লাখ ৫৫ হাজার ২২২ জনে দাঁড়িয়েছে।
২৪ ঘণ্টায় ১২৫২ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৯ হাজার ১৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৮২টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪২ লাখ ৩২ হাজার ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

