জাতীয়

মনিরুল ইসলাম এখন এসবির প্রধান

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখার নেতৃত্বে এনেছে সরকার।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুলকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্ব দিয়ে রোববার আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা।

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে মনিরুল অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

গত তিন বছরের বেশি সময় ধরে এসবির নেতৃত্ব দিয়ে আসা মীর শহীদুল ইসলাম রোববারই অবসরে যাচ্ছেন।  

পঞ্চদশ বিসিএসে পুলিশে যোগ দেওয়া মনিরুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনারের (গোয়েন্দা) দায়িত্বে আসেন ২০০৯ সালে। তার হাত দিয়েই ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) যাত্রা শুরু হয়। 

এই বিভাগের অন্য খবর

Back to top button