করোনা আপডেটজাতীয়
দেশে করোনায় আরও ২৬ জনের প্রাণহানি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে; যা একই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭১৯ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৫৯৭ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জন হয়েছে। একদিনে শনাক্ত ৮.২৯ শতাংশ এবং মৃত্যু ১.৫৩ শতাংশ।



