জাতীয়

‘স্থগিত হতে পারে বইমেলা’

করোনার প্রকোপ বাড়লে বইমেলা স্থগিত হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আজ মঙ্গলবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি জানান, আগে জীবন। যদি কোভিডের সংক্রমণ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, মেলা চালানোর মতো আর সুযোগ না থাকে, সেক্ষেত্রে আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতেই হবে।

তিনি বলেন, ‘মহামারিকে আমন্ত্রণ জানানো যাবে না। সেক্ষেত্রে নতুন করে সিদ্ধান্ত নিতে হতে পারে। তখন অপ্রিয় হলেও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে প্রার্থনা করছি, সংক্রমণ পরিস্থিতি যেন সে পর্যায়ে না যায়।’

এই বিভাগের অন্য খবর

Back to top button