বাড়ছে না বাণিজ্যমেলার সময়

আর সময় বাড়ানো হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার। এ মেলার পর্দা নামছে ৩১ জানুয়ারি । শনিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে এ তথ্য জানা গেছে।
ইপিবি সচিব ও বাণিজ্যমেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, দুই বছর পর বাণিজ্য মেলার আয়োজন করে আমরা সন্তুষ্ট। মেলায় আসার রাস্তা নিয়ে শঙ্কায় থাকলেও আশানুরূপ দর্শনার্থী এসেছিলেন। আগামী ৩১ জানুয়ারি বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠান হবে। সে আয়োজনও প্রায় সম্পন্ন, সময়টা পরে জানানো হবে। তবে করোনা পরিস্থিতিতে মেলার সময় এবছর আর বাড়ছে না।
১ জানুয়ারি মাস ব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ অংশ নিয়েছে মোট ২২টি দেশ ।
এবারে মেলায় মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ইত্যাদি বিষয়কে সামনে রেখে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে।



