১দিনে ১ কোটি টিকাদান, মূল লক্ষ্য শ্রমজীবী মানুষ

একদিনে এক কোটি মানুষকে করোনা টিকা দিতে চায় সরকার। আগামী ২৬ ফেব্রুয়ারি দিনটিতে টিকাদানের মূল লক্ষ্য শ্রমজীবী মানুষ। কারণ তাদের অনেকেই এখন টিকা নেননি।
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, ২৬ তারিখের পরও টিকা কার্যক্রম চলবে। তখন দ্বিতীয় ও বুস্টার ডোজে বেশি গুরুত্ব দেয়া হবে। তাই এখনো যারা টিকা নেননি দ্রুত নিয়ে নেন। ২৬ তারিখে সব ইউনিয়নে টিকা দেয়া হবে। কেন্দ্রের নাম ইউনিয়ন পরিষদ থেকে জানিয়ে দেয়া হবে। ওই দিন ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ নিয়ে গেলেই টিকা পাবেন নাগরিকরা। এছাড়া যাদের ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন নেই তারা নিজ ব্যবহৃত মোবাইল নম্বর দিয়েও টিকা নিতে পারবেন। আর মোবাইল না থাকলে তার নাম-ঠিকানা নিয়ে টিকা দেয়া হবে।
১২ বছরের কম বয়সী শিশুদের টিকা দেয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো অনুমোদন দেয়নি। অনুমোদন পেলে দেয়া হবে। এখন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাস্ক পরতে হবে।
এসএ



