জাতীয়

১০ নাম চূড়ান্ত করতে শেষ বৈঠকে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করতে বৈঠকে বসেছে সার্চ কমিটি।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক শুরু হয়।

দুদিন আগেই বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছিলেন, মঙ্গলবারের বৈঠকেই তারা ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তা পাঠিয়ে দেবেন। ১০ জনের এই তালিকা থেকে অনধিক পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, যাদের উপর থাকবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভার।

এই বৈঠকে কমিটির বাকি পাঁচ সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন অংশ নিচ্ছেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button