জাতীয়

চূড়ান্ত নাম জমা দিতে বঙ্গভবনে সার্চ কমিটি

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নামের তালিকা জমা দিতে বঙ্গভবনে গেছেন সার্চ কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যার পর সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে প্রবেশ করেন।

রাষ্ট্রপতি এই তালিকা থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন জানান, খুব শিগগিরই নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে।

সার্চ কমিটি প্রস্তাবিত নাম থেকে ১০ জনের নামের তালিকা তৈরি করেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button