৩০ সালের মধ্যে সার্বজনীন পেনশন বাস্তবায়ন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২০৩০ সালের মধ্যেই সার্বজনীন পেনশন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে মেহেরপুরে সদর উপজেলার আমঝুপি-গাড়াডোব সড়কের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ৬০ বছর পেরিয়ে গেলেও যাতে দেশের প্রতিটি মানুষ ভালো থাকে, চিকিৎসা থেকে শুরু করে সকল চারটি মৌলিক চাহিদা নিজেই মেটাতে পারেন; সেই লক্ষে সরকার সার্বজনীন পেনশনের চিন্তা করছে।
তিনি বলেন, ১৮ বছরের পর থেকে যদি কেউ পেনশনের আওতায় যুক্ত হন, ৬০ বছর পর্যন্ত তিনি প্রতি মাসে সরকারের কাছে যত টাকা জমা দেবেন, তার দ্বিগুণ পরিমাণ টাকা দিয়ে তাদের পেনশনের আওতায় আনা হবে। ৬০ থেকে ৮০ বছরের মধ্যে তিনি এ পেনশনটি নিতে পারবেন। সরকার এটি দ্রুত বাস্তবায়নের চিন্তা করছে।
পরে মন্ত্রী এক কেটি ১১ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে আমুঝুপি-গাড়াডোব সড়কের ফলক উন্মোচন করেন।
সড়ক উদ্বোধনকালে জেলা প্রশাসক ডা. মনসুর আলম খানসহ রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

