জাতীয়

জনগণ যেন সেবা থেকে বঞ্চিত না হয়: প্রধানমন্ত্রী

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটি কথা মনে রাখতে হবে, বাংলাদেশের জনগণ, তারা যেন কখনো সেবা থেকে বঞ্চিত না হয়। কারণ তাদের ভাগ্যের পরিবর্তনের জন্যই তো এই স্বাধীনতা।

রোববার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসনএকাডেমিতে ১২১তম, ১২২তম এবং ১২৩তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, যে যেখানে
দায়িত্ব পালন করবেন মানুষের কথা চিন্তা করবেন, যে এলাকায় কাজ করবেন, সে এলাকা সম্পর্কে জানতে হবে, সে এলাকার মানুষের আচার-আচরণ সম্পর্কে জানতে হবে, জীবন-জীবিকা সম্পর্কে জানতে হবে। কিভাবে তাদের উন্নতি করা যায় সে বিষয়ে আপনাদেরই সবচেয়ে ভালো সুযোগ রয়েছে।

প্রশাসন ক্যাডারের নবীন কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আজকে আপনাদের মধ্যে থেকেই সবাই উচ্চপদে যাবেন, দেশের জন্য আরো আরো উন্নত কাজ করবেন।মাঠ পর্যায়ের কাজের মধ্য দিয়ে যে জ্ঞান লাভ করবেন, যখন উচ্চপর্যায়ে যাবেন আরো বাস্তবভাবে কাজ করতে সুযোগ পাবেন।

বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছি, সেই পরিকল্পনা বাস্তবায়নে মূল কারিগর আপনারাই হবেন।এখন থেকে আপনাদের সেভাবে কাজ করতে হবে।’

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button