জাতীয়শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালনের নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালনের নির্দেশ দেয়া হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি বিতরণ করা হবে। বই বিতরণের চাহিদাপত্র আগামী তিন কর্মদিবসের মধ্যে চাওয়া হয়েছে।

৩১ জুলাই রাতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করতে হবে। এ লক্ষ্যে বঙ্গবন্ধু সম্পর্কে সব শিশু কিশোরদের সঠিক ধারণা প্রদান ও তার মহান আত্মত্যাগকে তুলে ধরতে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ‘কারাগারের রোজনামচা’ ‘আমার দেখা নয়া চীন’ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর রচিত বইগুলো শিক্ষাপ্রতিষ্ঠান মাধ্যমে ক্রয় ও পাঠের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উপহার হিসেবে এসব বইগুলো দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরো বলা হয়েছে, এ বোর্ডের আওতাধীন আর্থিকভাবে অসচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর রচিত বইগুলো বিতরণ করা হবে। এ প্রেক্ষিতে আর্থিক অসচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে সম্ভাব্য চাহিদাপত্র ঢাকা বোর্ডের চেয়ারম্যানের দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button