সার্ভার দূর্বল, আগাম টিকিট কিনতে বেগ পোহাতে হচ্ছে যাত্রীদের

ঈদে ভোগান্তি কমাতে ও যাত্রী সেবার মান বাড়ানোর জন্য এবারই প্রথম রাজধানীর পাঁচটি স্থান থেকে ৩১শে মের আগাম টিকিট বিক্রি করা হচ্ছে।
এবারই প্রথম মোবাইল এপস এর মাধ্যমে কেনা যাবে ৫০% টিকিট। তবে সেখানেও ভোগান্তির সৃষ্টি হয়েছে। যাত্রীরা এপস নিয়ে সন্তুষ্ট নন। বেগ বোহাতে হচ্ছে অনেককেই।
অভিযোগ রয়েছে এখনো, দেরী করে টিকিট বিক্রি শুরু, শুরুতেই সার্ভার হ্যাং, অকার্যকর ই-টিকিটিং ব্যবস্থা এমন নানা অভিযোগের ফলে কমলাপুর রেলস্টেশনে তদন্তে পরিদর্শনে যান দুদকের একটি প্রতিনিধি দল।
এর কিছুসময় পর ই পাওয়া যায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে, তিনি রেলস্টেশন পরিদর্শন করেন এবং ই-টিকিটিং ব্যবস্থার এমন অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করেন।
তিনি আরো জানান, এপটি ডেভলোপমেন্ট এর জন্য কাজ চলছে তিনি আশা করেন দ্রুত এপের মাধ্যমে সেবা প্রদান আবারো চালু হবে।
শেখ শানিম হাসান রুদ্র
ছবি: সংগৃহীত



