জাতীয়প্রধান খবর

সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট

দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট কাজ করছে।

অগ্নিকাণ্ডের সংবাদের পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন। তারা সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছেন। আপাতত কাউকে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১ টা ৫২মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

প্রাথমিক তথ্য অনুযায়ী— যে ভবনটিতে আগুন লেগেছে সেটি হলো সচিবালয়ের ৭ নম্বর ভবন। সেই ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের অফিস রয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button