জাতীয়

অমর একুশে বইমেলা স্থগিত

ফাইল ছবি

অমর একুশে বইমেলা স্থগিত করেছে বাংলা একাডেমি। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের এক সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বইমেলা আয়োজন করতে হবে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের মতামতের ভিত্তিতে ২০২৬ সালের বইমেলার নির্ধারিত তারিখ স্থগিত করা হলো।

প্রকাশক ও অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।

এর আগে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ১৭ ডিসেম্বর শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তথ্যসূত্র: জাগো নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button