বিএনপিরাজনীতি
প্রধান খবর

নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়: তারেক রহমান

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল–সবুজ রঙের বাসে করে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের মুহূর্মুহূ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো সংবর্ধনাস্থল। ভালোবাসা ও আবেগে সিক্ত হন তিনি।


বহুল প্রতীক্ষিত ভাষণ

গণসংবর্ধনা মঞ্চে দেওয়া বহুল প্রতীক্ষিত ভাষণে তারেক রহমান একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন,
“বাংলাদেশের নারী–পুরুষ, ধর্ম–বর্ণ, শ্রেণি–পেশা নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।”

এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তারেক রহমান আরও বলেন,
“সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ।”


নেতাকর্মীদের উচ্ছ্বাস, শুভেচ্ছা ও স্লোগান

এর আগে মঞ্চে উপবিষ্ট বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাদের প্রিয় নেতাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানান। পাশাপাশি বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলের নেতারাও মঞ্চে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।

এ সময় মাঠে অবস্থান করা দলীয় নেতাকর্মীরা লাগাতার স্লোগান দিতে থাকেন। হাসিমুখে হাত নেড়ে ও অভিবাদনের মাধ্যমে তাদের ভালোবাসার জবাব দেন তারেক রহমান।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button