
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বুধবার (আজ) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান চীনা রাষ্ট্রদূত। সেখানে সৌজন্য সাক্ষাৎ শেষে তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
তথ্যসূত্র: আজকের পত্রিকা



