রাজনীতি
প্রধান খবর

ডিউটি-ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

সংসদীয় দলের প্রথম সভায় বিএনপির সিদ্ধান্ত

বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে-দলটির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত (ডিউটি-ফ্রি) গাড়ি কিংবা সরকারি বরাদ্দের কোনো প্লট গ্রহণ করবেন না। বিষয়টি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল পৌনে ১১টায় নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেন। এরপর বেলা ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সংসদীয় দলের বৈঠক। ওই বৈঠকে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

দলীয় সূত্র বলছে, এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি সাশ্রয়ী ও দায়িত্বশীল রাজনীতির বার্তা দিতে চায় বিএনপি।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button