রাজনীতি
প্রধান খবর

রাষ্ট্রপতির ভাষণ শুরুর সময় সংসদ থেকে ওয়াকআউট বিরোধী সদস্যদের

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার নির্ধারিত ভাষণ শুরু করার সময় বিরোধী সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করার পরপরই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। কিছু সময় বিক্ষোভ প্রদর্শনের পর তারা একযোগে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান।

এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংসদে এক ধরনের নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়।

সূত্র: জনকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button