রাজনীতি
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ওবায়দুল কাদের

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার (২৪ মে) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে তিনি এই ভ্যাকসিন নেন।
এরপর সকাল ১১:৫২ মিনিটে তিনি তার টিকা নেয়ার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। তিনি টিকা নেয়ার ৪টি ছবি আপলোড দিয়ে লেখেন, ‘সেকেন্ড ডোজ ভ্যাক্সিনেটেড’।
এর আগে ৩১ মার্চ একই স্থানে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ওবায়দুল কাদের।



