রাজনীতি

রাজনৈতিক কর্মকৌশল ঠিক করার লক্ষ্যে বিএনপির বৈঠক বিকেলে

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকৌশল ঠিক করার লক্ষ্যে নেতাদের মতামত জানতে গত মঙ্গলবার থেকে এই ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তৃতীয় দিনের বৈঠক শুরু হবে। আজ বৃহস্পতিবার বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠকের মধ্য দিয়ে তিন দিনের ধারাবাহিক বৈঠক শেষ হবে।

বুধবার রাতে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৃহস্পতিবার বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠকের মধ্য দিয়ে তিন দিনের ধারাবাহিক বৈঠক শেষ হবে। এর পরেও আমাদের আরও দু’একটা সভা হতে পারে আমাদের পুরো সদস্য যারা রয়েছে তাদের নিয়ে। এছাড়া বিভিন্ন সংগঠনের সাথে আমরা আলোচনা করবো দেশের রাজনৈতিক বিষয় এবং বর্তমান পরিস্থিতি নিয়ে।

প্রথম দিন দলের ভাইস চেয়ারম্যান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের মতামত জেনেছেন তারেক রহমান। সাড়ে ৪ ঘন্টার ওই বৈঠকে ২৮ জন নেতা আগামী নির্বাচন ও দলের করণীয় বিষয়ে মতামত দেন। দ্বিতীয় দিনের বৈঠকে দলের যুগ্ম মহাসচিব-সাংগঠনিক সম্পাদক-সহ সম্পাদক মিলে ১২০ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে বক্তব্য রেখেছেন ৯৫ জন নেতা আগামী নির্বাচন ও দলের করণীয় বিষয়ে মতামত দেন।

২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলের পর খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত নির্বাহী কমিটির বর্তমান সংখ্যা ৫০২ সদস্যের। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পরে কেন্দ্রীয় নেতাদের সাথে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

এই বিভাগের অন্য খবর

Back to top button