রাজনীতি

ইউপি নির্বাচন: কাল থেকে আ. লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু

এবার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জন্য শনিবার (১৬ অক্টোবর) থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করবে আওয়ামী লীগ। শুক্রবার (১৫ অক্টোবর) আ.লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহীদের আগামী ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমার তারিখ নির্ধারণ করা হয়েছে। দলটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে ও জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, লোকসমাগম ছাড়া স্বাস্থ্যবিধি মেনে প্রার্থী নিজে অথবা একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button