আওয়ামী লীগপ্রধান খবরবগুড়া সদর উপজেলারাজনীতি

বগুড়ায় পুনরায় সভাপতি শফিক, সাধারণ সম্পাদক রাজ

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আবু সুফিয়ান সফিক এবং মাফুজুল ইসলাম রাজ সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মল্লীমঙ্গল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনের ২য় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়। এসময় তাদের নাম ঘোষনা করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি ১ম অধিবেশন শেষে উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে প্রধান অতিথি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম আহ্বান করলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় পুনরায় সভাপতি পদে আবু সুফিয়ান সফিক এবং মাফুজুল ইসলাম রাজ সাধারণ সম্পাদক আগামী তিন বছরের জন্য নির্বাচিত হন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শাহাবুদ্দিন ফারাজী, জেলা আওয়ামী লীগ নেতা ডাঃ মকবুল হোসেন, অ্যাড. মকবুল হোসেন মুকুল, প্রদীপ কুমার রায়, অ্যাড. তবিবুর রহমান তবি, এ কে এম আসাদুর রহমান দুলু, শাহরিয়ার আরিফ অপেল, শাহাদত আলম ঝুনু, অ্যাড. জাকির হোসেন নবাব, আকতারুজ্জামান ডিউক, সুলতান মাহমুদ খান রনি, আল রাজী জুয়েল, আনিছুজ্জানাম মিন্টু, নাসরিন রহমান সীমা, মাশরাফী হিরো, আনোয়ার পারভেজ রুবন, এস এম শাজাহান, খালেকুজ্জামান রাজা প্রমুখ।

এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠন ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button