বগুড়ায় আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বগুড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ এ আয়োজন করে।
বেলা ১১টায় সাতমাথা মুজিব মঞ্চে এক আলোচনা সভা করা হয়। এতে সভাপতি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান মজনু।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, আছাদুর রহমান দুলু, সাগর কুমারা রায়, এ্যাডভোকেট জাকির হোসেন নবাব, শাহাদৎ আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আল রাজি জুয়েল, খালেকুজ্জামান রাজা, মাশরাফি হিরো, নাসরিন রহমান সীমা, তপন চক্রবর্তী, অধ্যক্ষ শামসুল আলম জয়, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, আলমগীর স্বপন, রুমানা আজিজ রিংকি, রফি নেওয়াজ খান রবিন, শুভাশিষ পোদ্দার লিটন, ভিপি সাজেদুর রহমান শাহীন, আলমগীর বাদশা, জুলফিকার রহমান শান্ত, মঞ্জুরুল হক মঞ্জু, রাশেকুজ্জামান রাজন, সাবিহা সাবরিন পিংকি, নাঈমুর রাজ্জাক তিতাসসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসএ



