শাজাহানপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে যুবকের আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুরে অনলাইন জুয়ার আসক্তিতে সর্বস্ব হারিয়ে আত্মহত্যা করেছেন নিতাই রবিদাস (৩০) নামের এক যুবক।

তিনি উপজেলার মাঝিড়া কালীমন্দির এলাকার মৃত রাম থানের ছেলে এবং পেশায় সেলুনকর্মী ছিলেন।

জানা গেছে, সম্প্রতি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। জুয়ায় সব পুঁজি হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

বুধবার (১৫ অক্টোবর) রাতে হতাশার একপর্যায়ে নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন নিতাই। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনাটি অপমৃত্যু (ইউডি) মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সতর্কতা:
অনলাইন জুয়া কোনো বিনোদন নয়—এটি একটি বিপজ্জনক আসক্তি। এতে টাকা হারানোর পাশাপাশি নষ্ট হয় মানসিক শান্তি, পরিবারিক সম্পর্ক ও ভবিষ্যৎ। একবার জুয়ায় জড়িয়ে পড়লে বের হওয়া কঠিন, আর এর পরিণতি হতে পারে ভয়াবহ।

মনে রাখবেন:

  • জুয়া আপনাকে আর্থিক দেউলিয়ার দিকে ঠেলে দেয়।
  • মানসিক চাপ, হতাশা ও আত্মহত্যার ঝুঁকি বাড়ায়।
  • বাংলাদেশে অনলাইন জুয়া আইনত দণ্ডনীয় অপরাধ

পরিবার ও সমাজকে রক্ষা করতে এখনই সচেতন হোন।
জুয়াকে “না” বলুন, জীবনকে “হ্যাঁ” বলুন।

এই বিভাগের অন্য খবর

Back to top button