বগুড়ায় ইয়াবাসহ শাজাহানপুর প্রেসক্লাবের “যুগ্ম সাধারণ সম্পাদক’ আটক

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন নামে এক সাংবাদিককে আটক করেছে পুলিশ৷ আনোয়ার হোসেন সাজাপুর উপজেলার পন্ডিতপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।
গতকাল রাত ৯টার দিকে থানার এসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার সাজাপুর পন্ডিতপাড়া কলাবাগান এলাকা থেকে তাকে আটক করেন।
তিনি শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক খোলা কাগজ পত্রিকার শাজাহানপুর উপজেলা প্রতিনিধির পরিচয়ে বিভিন্ন সময় সংবাদ সংগ্রহ করতেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে এস আই শামীম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার সাজাপুর পন্ডিতপাড়া কলাবাগান এলাকায় থেকে ১০০ পিচ ইয়াবাসহ আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



