প্রধান খবরশাজাহানপুর উপজেলা
বগুড়ায় ভটভটিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার শাজাহানপুরে ভটভটিচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত সিহাব উদ্দিন (২৩) বগুড়ার গাবতলী উপজেলার নিজগ্রাম এলাকার দুদু মিয়ার ছেলে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বাগবাড়ী সড়কের সুজাবাদ দহপাড়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
বুধবার বিকেলে স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকাল সিহাব মোটরসাইকেলযোগে বগুড়া শহরের যাবার পথে বিপরীতমুখী একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার তার মৃত্যু হয়।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত সিহাবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ



