প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় ফসলের ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

বগুড়ায় শাহজাহানপুরে গলায় রশি পেঁচানো অবস্থায় ফসলের ক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশুর বয়স আনুমানিক দশ বছর। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ও

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কাহারা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, শিশুর পরিচয় এখনো পাওয়া যায়নি। যেহেতু এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে শীঘ্রই এর রহস্য উন্মোচন করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button