প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় রাইস মিলে পৌনে দুই লাখ টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুরে দুই অটো রাইস মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ধানের অবৈধ মজুত এবং লাইসেন্স শর্ত ভঙ্গ করে প্লাস্টিকের ব্যাগে চাল বাজারজাতকরণের দায়ে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

শনিবার দুপুরে ওই উপজেলার নয়মাইল এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনির হোসেন, খাদ্য পরিদর্শক আতিকুর রহমান, থানার এএসআই হালিম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আতাহার আলী অটো রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করে প্লাস্টিকের ব্যাগে চাল বাজারজাতকরণ এবং লাইসেন্স শর্ত ভঙ্গ করায় ৭৫ হাজার টাকা এবং নর্দান অটো রাইস মিলে সংরক্ষণের নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও ধান গুদামে রাখায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button