শাজাহানপুর উপজেলা
প্রধান খবর

​ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় বগুড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মোঃ আবু হুরাইরা আকন্দ

​নিজস্ব প্রতিবেদক: সরকারের বিরুদ্ধে নাশকতার উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় বগুড়ার শাজাহানপুর থেকে মোঃ আবু হুরাইরা আকন্দ (১৯) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় আবু হুরাইরাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সম দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আবু হুরাইরা আকন্দ বগুড়া পৌর ছাত্রলীগের ১৪ নং ওয়ার্ড সভাপতি ও শাজাহানপুরের শাকপালা উত্তর পাড়ার বাসিন্দা।

শাজাহানপুর থানা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পুলিশ বিশেষ অভিযানে ছিল। সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে গোপন সূত্রে তারা খবর পান যে, শাজাহানপুর থানাধীন খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া নামক স্থানে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কয়েকজন সদস্য সমবেত হয়েছে।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ মোঃ আবু হুরাইরা আকন্দকে হাতেনাতে আটক করে।

পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু হুরাইরা আকন্দকে জানান, তিনিসহ তার সহযোগী মোঃ রিফাত এবং আরও কয়েকজন ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠনের আহ্বানে মিছিল করার জন্য সেখানে জড়ো হয়েছিলেন। পালানোর সময় তারা ঘটনাস্থলে দুটি মোটরসাইকেল ফেলে যায়।

এ ঘটনায় শাজাহানপুর থানার এসআই মোঃ আবু জারা বাদী হয়ে আবু হুরাইরাসহ পলাতকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে আবু হুরাইরার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একাধিক ধারায় মামলা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। পরে আদালতে নেয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button