খেলাধুলা
প্রধান খবর

ইতিহাস গড়ে মিশ্র দ্বৈতের ফাইনালে জুমার-ঊর্মি

গতকাল রাতে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মিশ্র দ্বৈতের সেমিফাইনালে থাইল্যান্ডের কুনলাপাত লোথং ও সারিসা জানপেং জুটিকে সরাসরি ২১-১১ ও ২১-১৪ গেমে (২-০ সেটে) হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন জুমার ও ঊর্মি।

বাংলাদেশের তারকা শাটলার আল আমিন জুমার ও উর্মি আক্তার জুটি ইতিহাস গড়লেন দেশের ব্যাডমিন্টনে। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেই সকালে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন, রাতে ফাইনালের টিকিটও কাটেন দুজন। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার কোনো ইভেন্টের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ অর্জন ছিল ব্রোঞ্জ পদক। শনিবার ফাইনালে মালয়েশিয়ার দাতু আনিফ ও ক্লারিসা সান জুটির বিপক্ষে খেলবেন জুমার-ঊর্মি।

গতকাল রাতে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মিশ্র দ্বৈতের সেমিফাইনালে থাইল্যান্ডের কুনলাপাত লোথং ও সারিসা জানপেং জুটিকে সরাসরি ২১-১১ ও ২১-১৪ গেমে (২-০ সেটে) হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন জুমার ও ঊর্মি।

এর আগে সকালে কোয়ার্টার ফাইনালে ভারতের স্বস্তিক মাথারাসান-কীর্তি মাঞ্চালাকে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ পয়েন্টের (২-১ সেট) ব্যবধানে হারিয়ে সেমিতে জায়গা করে নেন আল আমিন জুমার ও ঊর্মি জুটি। খেলা শেষে উর্মি আক্তার বলেন, ‘সকালেই আমি বলেছিলাম, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। ফাইনাল নিশ্চিত করেছি। এবার স্বর্ণ জিততে চাই।’

আল আমিন বলেন, ‘সাত বছর ধরে ঊর্মিকে নিয়ে আমি মিশ্র দ্বৈতে খেলছি। এবারও পারফর্ম ভাল করছি। মূলত এসএ গেমসের জন্য যে অনুশীলন হয়েছে, তা অনেক কাজে দিয়েছে আমাদের।’

দলের কোচ এলিনা সুলতানা বলেন, ‘দেশের ব্যাডমিন্টনে ইতিহাস তৈরি করল ঊর্মি ও জুমার। আশাকরি ফাইনালে জিতে সেই ইতিহাসকে স্বর্ণাক্ষরে লিখে রাখবে তারা।’

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button