খেলাধুলা
প্রধান খবর

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

অনুশীলন চলাকালীন মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে চট্টগ্রাম রয়্যালসের পেসার শরিফুল ইসলামকে। তবে প্রাথমিকভাবে চোট গুরুতর নয় বলেই জানা গেছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে নির্ধারিত অনুশীলনে অংশ নিতে মাঠে নেমেছিল চট্টগ্রাম রয়্যালস। অনুশীলনের একপর্যায়ে এক সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান জাতীয় দলের এই বোলার।

দলীয় সূত্র জানায়, আঘাত পাওয়ার পরপরই শরিফুলকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার সিটি স্ক্যান করা হয়। পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আর অনুশীলনে ফেরানো হয়নি। পরে তিনি টিম হোটেলে ফিরে যান।

আগামীকাল চট্টগ্রাম রয়্যালস নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে। ওই ম্যাচে শরিফুল ইসলাম খেলতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের ঠিক আগ মুহূর্তে।

তথ্যসূত্র: সময় সংবাদ

এই বিভাগের অন্য খবর

Back to top button