খেলাধুলা

আবারও ব্রেন টিউমারে আক্রান্ত জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের মস্তিষ্কে আবারও দেখা দিয়েছে ভয়ঙ্কর সেই ব্রেন টিউমার। বিদেশে গিয়ে দীর্ঘদিন উন্নত চিকিৎসা নিয়ে প্রায় সেরে উঠলেও কয়েকমাসের মধ্যেই এল নতুন এই দুঃসংবাদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিজেই জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। খুব স্পষ্ট করে বললে, তার পুরনো টিউমারটি আবারও নতুন করে ফিরে এসেছে।

২০১৯ সালে ব্রেইন (মস্তিষ্কে) টিউমার ধরা পড়লে দল থেকে ছিটকে পড়েন মোশাররফ রুবেল। উন্নত চিকিৎসার জন্য এরপর তিনি পাড়ি জমান সিঙ্গাপুরে। সেখানে দফায় দফায় কেমোথেরাপির পর সুস্থ্য হয়ে উঠেন তিনি। তখন বিসিবিসহ অনেক ক্রিকেটার তাকে সহযোগিতা করেছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button