খেলাধুলা

কাল করোনা টিকা নেবেন টাইগাররা

কাল করোনা টিকা নেবেন জাতীয় দলের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডগামী দলে যাদের জায়গা হবে তারাই টিকা নিচ্ছেন বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বেশিরভাগ ক্রিকেটারই টিকা নিতে রাজি বলে জানিয়েছেন তিনি। যারা এখনো রাজি হননি তাদেরও আজকের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ থাকছে। কুর্মিটোলা হাসপাতালে দেয়া হবে টিকা।

দেশে করোনার টিকা এলে ক্রিকেটাররা প্রাধান্য পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন নাজমুল হাসান। বিসিবি বসের কথার প্রতিফলন ঘটতে চলেছে বৃহস্পতিবার।

প্রথম দফায় ভ্যাক্সিনের আওতায় আসবেন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।দলের বেশিরভাগ সদস্য টিকা নিতে রাজি হলেও আগ্রহ দেখাননি কয়েকজন। সংখ্যাটা সীমিত। বাধ্যবাধকতা নেই তবে সুযোগ থাকছে শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্ত বদলের।

তবে করোনা টিকা দিয়েই নিশ্চিন্ত হওয়া যাবে না। নিউজিল্যান্ডের দেয়া নির্দেশনা মানতে হবে বোর্ডকে। থাকতে হবে বায়ো সিকিউরড এনভায়েরমেন্টে। আর পরবর্তীতে ঘরোয়া ক্রিকেটারদের দেয়া হবে টিকা।

এদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ইনজুরি থেকে ফিট হতে লড়ছেন। বিসিবি চিকিৎসক আশাবাদী খেলবেন নিউজিল্যান্ড সফরে।

এই বিভাগের অন্য খবর

Back to top button