রেফারির রিপোর্টের ওপর নির্ভর করছে সাকিবের সাজা

মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে তেড়ে গিয়ে স্ট্যাম্প ভাঙেন মোহামেডান দলের অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি আম্পায়ারের সঙ্গে বাক-বিতর্কে জড়ান তিনি। তবে এমন ঘটনার পর কী শাস্তি পেতে চলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার?
চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সেরা ব্যাটসম্যান মুশফিকের উইকেট যে মোহামেডানের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটি মাঠে দেখিয়েছেন মোহামেডানের অধিনায়ক সাকিব। ৫ম ওভারের শেষ বলে নিশ্চিত এলবিডব্লিউরের জন্য আবেদন করলে সেটি নাকচ করে দেন আম্পায়ার। তাঁর এই সিদ্ধান্তকে মানতে না পেরে সঙ্গে সঙ্গেই লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙতে দেখা যায় সাকিবকে।
শুধু একবার নয়, পরবর্তীতে আরও একবার স্ট্যাম্প ভাঙতে দেখা যায় তাঁকে। ক্রিকেট মাঠে এমন অপেশাদারিত্ব আচরণ বিসিবি কিভাবে দেখছে সেটিই বড় কথা। এই ইস্যু নিয়ে কথা বলেছেন সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম। তিনি বলেন সাকিব শাস্তি হবে কী হবে না সেটি ম্যাচ রেফারির রিপোর্টের উপর নির্ভর করছে।
