খেলাধুলা

মাস সেরা ক্রিকেটার বাংলাদেশের নাসুম: আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ‘প্লেয়ার অব দ্য মান্থ’ সেপ্টেম্বর মাসের পারফরম্যান্স বিবেচনায় সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

আজ বুধবার(৬ অক্টোবার) মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। তালিকায় নাসুম ছাড়াও আছেন যুক্তরাষ্ট্রের জশকরণ মালহোত্রা ও নেপালের সন্দ্বীপ লামিচানে।

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে মনোনয়ন পেয়েছেন নাসুম। পাঁচ ম্যাচের ওই সিরিজে ৮ উইকেট শিকার করেছিলেন এই স্পিনার। বাকিদের তুলনায় রানও খরচ করেছেন কম। সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।

এ নিয়ে তৃতীয়বারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন।

গত মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এরপর গত জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button