খেলাধুলা

বিসিবি নির্বাচনে মনোনয়ন ফরম কিনলেন তামিম

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে তার পক্ষ থেকে ফরম সংগ্রহ করেন রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান।

এদিন পরিচালক পদে লড়ার জন্য মনোনয়ন নেন জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছেড়ে দেওয়া আরেক সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাকও। তিনি নিজে উপস্থিত হয়ে ফরম সংগ্রহ করেন।

এছাড়া সি ক্যাটাগরি থেকে মনোনয়ন তুলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

গঠনতন্ত্র অনুযায়ী, বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হয় তিনটি ক্যাটাগরিতে। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন ৭১ জন কাউন্সিলরের ভোটে। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন, যেখানে কাউন্সিলরের সংখ্যা ৭৬। আর বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা মিলিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করবেন দুইজন পরিচালক।

শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button